i. প্যাট্রিক লুমুম্বা কোন রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন?
- (ক) ঘানা
- (খ) কঙ্গো
- (গ) মরক্কো
- (ঘ) মালটা
উত্তর:- (খ) কঙ্গো।
ii. জেনারেল নেগুইব কোন দেশের সেনানায়ক ছিলেন?
- (ক) মিশর
- (খ) ইজরায়েল
- (গ) আলজেরিয়া
- (ঘ) লিবিয়া
উত্তর:- (ক) মিশর।
iii. স্তম্ভ -I এর সাথে স্তম্ভ-II মেলাও:
| স্তম্ভ – I | স্তম্ভ-II |
|---|---|
| (i) ম্যাক্সিম লিটভিনভ | (a) ব্রিটিশ প্রধানমন্ত্রী |
| (ii) উইনস্টন চার্চিল | (b) মার্কিন রাষ্ট্রপতি |
| (iii) জোসেফ স্ট্যালিন | (c) রুশ পররাষ্ট্র |
| (iv) হ্যারি ট্রুম্যান | (d) রুশ রাষ্ট্রপতি |
- (ক) [i] – (c), [ii] – (a), (iii) – (b). (iv) – (d)
- (খ) [i] – (a), [ii] – (c), [iii] – (d), (iv) – (b)
- (গ) (i) – (c) (ii) – (a), (iii) – (d), (iv) – (b)
- (ঘ) (i) – (b), [ii] – (d), (iii) – (c), (iv) – (a)
উত্তর:- (গ) (i) – (c) (ii) – (a), (iii) – (d), (iv) – (b)
iv. ইন্দোনেশিয়ায় উপনিবেশ স্থাপন করে কারা?
- (ক) ইংরেজ
- (খ) ওলন্দাজ
- (গ) ফরাসি
- (ঘ) পোর্তুগিজ
উত্তর:- (খ) ওলন্দাজ।
v. মুসলিম লিগের যে অধিবেশনে পৃথক পাকিস্তান-এর দাবি তোলা হয় সেটি হল –
- (ক) লাহোর
- (খ) লখনউ
- (গ) করাচি
- (ঘ) ঢাকা
উত্তর:- (ক) লাহোর।
vi. ভারতীয় সংবিধান কার্যকরী হয় –
- (ক) ১৯৫০ খ্রি.
- (খ) ১৯৫১ খ্রি.
- (গ) ১৯৫৫ খ্রি.
- (ঘ) ১৯৬০ খ্রি.
উত্তর:- (ক) ১৯৫০ খ্রি.।
vii. মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত নন –
- (ক) এস এ ডাঙ্গে
- (খ) মুজফ্ফর আহমেদ
- (গ) সোমনাথ লাহিড়ী
- (ঘ) ফিলিপ স্প্র্যাট
উত্তর:- (গ) সোমনাথ লাহিড়ী।
viii. শিমোনোসেকির সন্ধি স্বাক্ষরিত হয় –
- (ক) ১৮৯৪ এ
- (খ) ১৮৯৫ এ
- (গ) ১৮৯৬ এ
- (ঘ) ১৮৯৭ এ
উত্তর:- (খ) ১৮৯৫ এ।
ix. বোর্ড অব রেভিনিউ গঠন করেন –
- (ক) লর্ড লিটন
- (খ) লর্ড রিপন
- (গ) লর্ড কর্ণওয়ারিশ
- (ঘ) ওয়ারেন হেস্টিংস
উত্তর:- (ঘ) ওয়ারেন হেস্টিংস।
x. বক্সারের যুদ্ধে কে জড়িত ছিলেন না?
- (ক) সিরাজ উদদৌলা
- (খ) মিরকাশিম
- (গ) দ্বিতীয় শাহ আলম
- (ঘ) সুজা-উদদৌলা
উত্তর:- (ক) সিরাজ উদদৌলা।
xi. ভাস্কো ডা গামা ভারতের কোন বন্দরে প্রথম পদার্পণ করেন?
- (ক) দমন
- (খ) গোয়া
- (গ) কালিকট
- (ঘ) কোচিন
উত্তর:- (গ) কালিকট।
xii. “ইতিহাস একটি বিজ্ঞান-এর বেশিও নয়, কমও নয় – কার উক্তি?
- (ক) রাঙ্কে
- (খ) ই এইচ কার
- (গ) জেমস মিল
- (ঘ) বিউরি
উত্তর:- (ঘ) বিউরি।
xiii. ভারতীয় পরিকল্পনা কমিশনের মূল রূপকার কে ছিলেন?
- (ক) জওহরলাল নেহরু
- (খ) প্রশান্তচন্দ্র মহলানবিশ
- (গ) বল্লভভাই প্যাটেল
- (ঘ) মেঘনাদ সাহা
উত্তর:- (ক) জওহরলাল নেহরু।
xiv. ১৯৫১ খ্রি. প্রথম ইন্ডিয়ান ইন্সটিটিউট অব টেকনোলজি স্থাপিত হয় –
- (ক) শিবপুরে
- (খ) কানপুরে
- (গ) খড়গপুরে
- (ঘ) যাদবপুরে
উত্তর:- (গ) খড়গপুরে।
xv. মাইলাই ঘটনাটি ঘটেছিল –
- (ক) জাপানে
- (খ) চীনে
- (গ) কোরিয়ায়
- (ঘ) ভিয়েতনামে
উত্তর:- (ঘ) ভিয়েতনামে।
xvi. ফুলটন বক্তৃতা দিয়েছিলেন –
- (ক) চার্চিল
- (খ) রুজভেল্ট
- (গ) স্ট্যালিন
- (ঘ) কেন্নান
উত্তর:- (ক) চার্চিল।
xvii. ভারতের স্বাধীনতা আইন পাস হয় –
- (ক) ১৯৪৬-এর ৪ জুলাই
- (খ) ১৯৪৬-এর ১৪ আগস্ট
- (গ) ১৯৪৭-এর ৪ জুলাই
- (ঘ) ১৯৪৭-এর ১৪ আগস্ট
উত্তর:- (গ) ১৯৪৭-এর ৪ জুলাই।
xviii. Now or Never’ শীর্ষক পুস্তিকাটি লেখেন –
- (ক) আগা খান
- (খ) মহম্মদ আলি জিন্নাহ
- (গ) বাল গঙ্গাধর তিলক
- (ঘ) চৌধুরি রহমত আলি
উত্তর:- (ঘ) চৌধুরি রহমত আলি।
xix. ত্রিপুরি কংগ্রেসে সুভাষচন্দ্র বোস-এর প্রতিদ্বন্দ্বী ছিলেন –
- (ক) গোবিন্দ বল্লভ পন্থ
- (খ) চক্রবর্তী রাজাগোপালাচারী
- (গ) পট্টভি সীতারামাইয়া
- (ঘ) জওহরলাল নেহরু
উত্তর:- (গ) পট্টভি সীতারামাইয়া।
xx. সত্যশোধক সভা প্রতিষ্ঠা করেন –
- (ক) দয়ানন্দ সরস্বতী
- (খ) কেশবচন্দ্র সেন
- (গ) জ্যোতিবা ফুলে
- (ঘ) রামমোহন রায়
উত্তর:- (গ) জ্যোতিবা ফুলে।
xxi. ‘শ্রীরামপুর ত্রয়ী’ নামে পরিচিত কারা?
- (ক) কেরি-হিকি ওয়ার্ড
- (খ) ডাফ কেরি-মার্শম্যান
- (গ) হেয়ার ডাফ-কেরি
- (ঘ) কেরি-মার্শম্যান-ওয়ার্ড
উত্তর:- (ঘ) কেরি-মার্শম্যান-ওয়ার্ড।
xxii. রেগুলেটিং আইন পাস হয়েছিল –
- (ক) ১৭৭০ এ
- (খ) ১৭৭১ এ
- (গ) ১৭৭৩ এ
- (ঘ) ১৭৭৪ এ
উত্তর:- (গ) ১৭৭৩ এ।
xxiii. স্তম্ভ-l এর সাথে স্তম্ভ-ll মেলাও
| স্তম্ভ-l | স্তম্ভ-ll |
|---|---|
| [i] সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা | (a) অ্যাডাম স্মিথ |
| [ii] হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া | (b) ভি আই লেনিন |
| [iii] ওয়েলথ অব নেশনস | (c) জেমস মিল |
| [iv] সাম্রাজ্যবাদ: পুঁজিবাদের সর্বোচ্চ স্তর | (d) জে এ হবসন |
- (ক) [i] – (d), (ii) – (c), (iii) – (a), (iv) – (b)
- (খ) [i] – (d), [ii] – (b) (iii) – (a), (iv) – (c)
- (গ) [i] – (b) (II) – (c), (iii) – (d), (iv) – (a)
- (ঘ) [i] – (c), [ii] – (d), (iii) – (b), (iv) – (a)
উত্তর:- (ক) [i] – (d), (ii) – (c), (iii) – (a), (iv) – (b)
xxiv. ‘একাত্তরের ডায়েরী’ নামক স্মৃতিকথার রচয়িতা –
- (ক) সুফিয়া কামাল
- (খ) নারায়ণ গঙ্গোপাধ্যায়
- (গ) নারায়ণ সান্যাল
- (ঘ) দক্ষিণারঞ্জন বসু
উত্তর:- (ক) সুফিয়া কামাল।