1. সঠিক উত্তরটি নির্বাচন করো (বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী)
i) প্রাগৈতিহাসিক যুগের ইতিহাসের প্রধান উপাদান হলো –
a) লিপি
(b) মুদ্রা
c) ধর্মগ্রন্থ
d) জীবাশ্ম
উত্তর:- d) জীবাশ্ম।
ii) ভারতে ঐতিহাসিক যুগের সূচনা হয় কোন সময় থেকে ?
a) খ্রিস্টপূর্ব চতুর্থ শতক
b) খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতক
c) খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক
d) খ্রিস্টপূর্ব অষ্টম শতক
উত্তর:- a) খ্রিস্টপূর্ব চতুর্থ শতক।
iii) পৃথিবীর প্রাচীনতম মহাকাব্য হলো –
a) ইলিয়াড
b) গিলগামেশ
(c) রামায়ণ
d) মহাভারত
উত্তর:- b) গিলগামেশ।
iv) নব্যপ্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য ছিলো –
a) আগুনের আবিষ্কার
b) লোহার ব্যবহার
c) তামার ব্যবহার
d) কৃষি পদ্ধতির ব্যবহার
উত্তর:- d) কৃষি পদ্ধতির ব্যবহার।
v) দুই নদীর মধ্যবর্তী স্থানের সভ্যতা কোনটি ?
a) মেসোপটেমিয়া সভ্যতা
(b) মিশরীয় সভ্যতা
(c) সিন্ধু সভ্যতা
d) মেহেরগড় সভ্যতা
উত্তর:- a) মেসোপটেমিয়া সভ্যতা।
vi) বর্তমান যুগ কোন যুগের অন্তর্গত?
(a) প্লেইস্টোসিন
b) হোলোসিন
(c) প্লায়োসিন
d) মায়োসিন
উত্তর:- b) হোলোসিন।
vii) এথেন্সের শাসন কাঠামো ছিলো –
a) রাজতান্ত্রিক
b) প্রজাতান্ত্রিক
c) অভিজাততান্ত্রিক
d) গণতান্ত্রিক
উত্তর:- d) গণতান্ত্রিক।
viii) ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট হলেন –
a) বিম্বিসার
b) অজাতশত্রু
c) চন্দ্রগুপ্ত মৌর্য
d) অশোক
উত্তর:- c) চন্দ্রগুপ্ত মৌর্য।
ix) খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে মূলত উত্তর ভারতে সামান্য কটি যে গঠনমূলক মহাজনপদ গড়ে উঠেছিল তার মধ্যে অন্যতম হলো –
a) মগধ
b) মল্ল
c) গান্ধার
d) অবন্তী
উত্তর:- a) মগধ।
x) কোন দেশের রাজতন্ত্র দিল্লীর সুলতানির দ্বারা অনুসৃত বলে বারণী মনে করতেন –
a) মিশরের
b) স্পেনের
c) আরবের
d) পারস্যের
উত্তর:- d) পারস্যের।
xi) শূন্যস্থান পূরণ করো: _______’আধুনিক রাষ্ট্রচিন্তার জনক’ নামে পরিচিত।
a) হবস্
b) লক
c) রুশো
d) ম্যাকিয়াভেলি
উত্তর:- d) ম্যাকিয়াভেলি।
xii) স্তম্ভ মেলাও
| স্তম্ভ A | স্তম্ভ B |
|---|---|
| i) ‘দাগ’ ও ‘হুলিয়া’ | A) ইক্তা ব্যবস্থা |
| ii) মাকতি | B) প্রাদেশিক গভর্নর |
| iii) স্যাট্রাপ | C) আমলা |
| iv) ম্যান্ডারিন | D) সামরিক ব্যবস্থা |
বিকল্প সমূহ :
| – | A | B | C | D |
|---|---|---|---|---|
| a) | iv | i | ii | iii |
| b) | ii | iii | iv | i |
| c) | iv | i | iii | ii |
| d) | i | ii | iv | iii |
উত্তর:- b) ii iii iv i
xiii) প্রথম দাস বিদ্রোহ হয় –
a) ফ্লোরেন্স-এ
b) সিসিলিতে
c) ইতালিতে
d) মিশরে
উত্তর:- b) সিসিলিতে।
xiv) ইউরোপের সামন্ততান্ত্রিক সমাজে ক্ষুদ্র কৃষকদের বলা হতো –
a) ক্রীতদাস
b) ভিলেন
c) ব্যারন
d) ডিউক
উত্তর:- b) ভিলেন।
xv) শূন্যস্থান পূরণ করো: সর্বপ্রথম ইউরোপের _________ ব্যবসায়ীদের গিল্ড গড়ে ওঠে।
a) ইংল্যাণ্ডে
b) ফ্রান্সে
c) ইতালিতে
d) জার্মানীতে
উত্তর:- b) ফ্রান্সে।
xvi) প্রণয়মূলক বিবাহ নিম্নলিখিত কোন শ্রেণির বিবাহের অন্তর্ভুক্ত?
a) দৈব
b) অসুর
c) গান্ধর্ব
d) প্রজাপত্য
উত্তর:- c) গান্ধর্ব।
xvii) রানী দুর্গাবতী নিহত হন –
a) নরের যুদ্ধে
b) সদাশিবের যুদ্ধে
c) রাজমহলের যুদ্ধে
d) গণ্ডোয়ানার যুদ্ধে
উত্তর:- d) গণ্ডোয়ানার যুদ্ধে।
xviii) স্পার্টার স্বাধীন নাগরিকদের বলা হতো –
a) পেরিওকয়
b) হেলট
c) স্পার্টিয়েট
d) মেটিক
উত্তর:- c) স্পার্টিয়েট।
xix) সত্যের সন্ধানে বুদ্ধদেবের গৃহত্যাগকে বৌদ্ধ শাস্ত্রে বলা হয় –
a) মহাপরিনির্বাণ
(b) অষ্টাঙ্গিক মার্গ
c) ধর্মচক্র প্রবর্তন
d) মহাভিনিস্ক্রমণ
উত্তর:- d) মহাভিনিস্ক্রমণ।
xx) তৃতীয় বৌদ্ধ সংগীতির অধিবেশন বসে –
(a) বৈশালিতে
b) রাজগৃহে
c) কনৌজে
d) পাটলিপুত্রে
উত্তর:- d) পাটলিপুত্রে।
xxi) ধম্ম পালনের জন্য অশোক যে সব নিয়মবিধি উল্লেখ করেছেন তা কোন শিলালেখের অন্তর্ভুক্ত?
a) প্রথম
b) দ্বিতীয়
c) তৃতীয়
d) চতুর্থ
উত্তর:- c) তৃতীয়।
xxii) বিশ্বের বিন্যাস সম্পর্কে ভূকেন্দ্রিক মতবাদের উদ্গাতা কে ছিলেন ?
a) নাগার্জুন
b) টলেমি
c) বেকন
d) কোপারনিকাস
উত্তর:- d) কোপারনিকাস।
xxiii) ‘দৃশ্যমান জ্যোতির্বিদ্যার জনক’ কাকে বলা হয় ?
a) আর্যভট্ট
b) কোপারনিকাস
c) গ্যালিলিও
d) কেপলার
উত্তর:- c) গ্যালিলিও।
xxiv) পেণ্ডুলাম ঘড়ি আবিষ্কার করেন –
a) প্লেটো
b) গ্যালিলিও
c) কোপারনিকাস
d) নিউটন
উত্তর:- b) গ্যালিলিও।