(i) বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রধান নেতা ছিলেন –
(a) শেখ মুজিবুর রহমান
(b) জিয়াউল হক
(c) শহিদুল্লাহ
(d) সুরাবর্দী
উত্তর:- (a) শেখ মুজিবুর রহমান।
(ii) ভারতের প্রথম অকংগ্রেসী প্রধানমন্ত্রী কে ছিলেন?
(a) বিশ্বনাথ প্রতাপ সিং
(b) মোরারজি দেশাই
(c) চরণ সিং
(d) চন্দ্রশেখর
উত্তর:- (b) মোরারজি দেশাই।
(iii) বি.উপনিবেশকরণ’ বা Decolonisation শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন –
(a) ওয়াল্টার লিপম্যান
(b) মরিস ডি. মরিস
(c) ক্রিস্টোফার হিল
(d) মরিৎস জুলিয়াস বন
উত্তর:- (d) মরিৎস জুলিয়াস বন।
(iv) প্যাট্রিক লুমুম্বা কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন?
(a) ঘানা
(b) কঙ্গো
(c) জামাইকা
(d) মাল্টা
উত্তর:- (b) কঙ্গো।
(v) ফালটন বক্তৃতা দেন –
(a) জর্জ কেন্নান
(b) মার্শাল
(c) ফ্যানন
(d) চার্চিল
উত্তর:- (d) চার্চিল।
(vi) ইয়ম কিপুর যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?
(a) সিরিয়া ও মিশর
(b) আরব ও ইজরায়েল
(c) আরব ও সিরিয়া
(d) আরব ও আমেরিকা
উত্তর:- (b) আরব ও ইজরায়েল।
(vii) কোন বছর মার্শাল প্ল্যান ঘোষিত হয়েছিল ?
(a) 1944
(b) 1945
(c) 1947
(d) 1948
উত্তর:- (c) 1947/ (d) 1948
(viii) দিয়ে বিয়েন ফুর যুদ্ধে জয়ী হয় –
(a) ভিয়েতনাম
(b) ফ্রান্স
(c) ইন্দোনেশিয়া
(d) ব্রিটেন
উত্তর:- (a) ভিয়েতনাম।
(ix) কত সালের 7 ডিসেম্বর জাপান পার্ল হারবার আক্রমণ করে?
(a) 1941
(b) 1942
(c) 1943
(d) 1944
উত্তর:- (a) 1941
(x) স্তম্ভ-১ এর সাথে স্তম্ভ-২ মেলাও:
স্তম্ভ – ১ স্তম্ভ -২ স্তম্ভ – ১ স্তম্ভ -২
(i) হো-চি-মিন (A) জাপান
(ii) চৌ-এন-লাই (B) ভিয়েতনাম
(iii) সুকর্ণ (C) চিন
(iv) জেনারেল তোজো (D) ইন্দোনেশিয়া
বিকল্প:
(a) (i) – B, (ii) – D, (iii) – C, (iv) – A
(b) (i) – C, (ii) – B, (iii) – A, (iv) – D
(c) (i) – A, (ii) – D, (iii) – C, (iv) – B
(d) (i) – B, (ii) – C, (iii) – D, (iv) – A.
উত্তর:- (d) (i) – B, (ii) – C, (iii) – D, (iv) – A.
(xi) দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন বাংলায় যে মন্বন্তর হয়েছিল তা হয় –
(a) 1940 সালে
(b) 1942 সালে
(c) 1943 সালে
(d) 1944 সালে
উত্তর:- (c) 1943 সালে।
(xii) কোন মহিলা স্বাধীনতা সংগ্রামী ‘গান্ধীবুড়ি’ নামে পরিচিত?
(a) সরোজিনী নাইডু
(b) মাতঙ্গিনী হাজরা
(c) অ্যানি বেসান্ত
(d) কল্পনা দত্ত
উত্তর:- (b) মাতঙ্গিনী হাজরা।
(xiii) ‘দ্য ইন্ডিয়ান মুসলমানস’ গ্রন্থটির রচয়িতা –
(a) সৈয়দ আহমেদ খান
(b) থিওডোর বেক
(c) উইলিয়াম হান্টার
(d) মৌলানা আবুল কালাম আজাদ
উত্তর:- (c) উইলিয়াম হান্টার।
(xiv) কোন সালে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়?
(a) 1930
(b) 1931
(c) 1932
(d) 1933
উত্তর:- (c) 1932
(xv) তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন –
(a) রামমোহন রায়
(b) বিদ্যাসাগর
(c) অক্ষয়কুমার দত্ত
(d) ভূদেব মুখোপাধ্যায়
উত্তর:- (c) অক্ষয়কুমার দত্ত।
(xvi) চিনে 4 ঠা মে আন্দোলনের নিরিখে ‘জিউ গুয়ো’ স্লোগানের অর্থ ছিল –
(a) বিদেশীরা দূর হটো
(b) দেশকে রক্ষা করো
(c) আমরা বৌদ্ধিক সংস্কার চাই
(d) চিন কেবল চিনাদের জন্য
উত্তর:- (b) দেশকে রক্ষা করো।
(xvii) তিয়েনসিনের সন্ধি স্বাক্ষরিত হয় –
(a) 1857 খ্রিস্টাব্দ
(b) 1858 খ্রীষ্টাব্দে
(c) 1859 খ্রি
(d) 1860 খ্রীষ্টাব্দে
উত্তর:- (b) 1858 খ্রীষ্টাব্দে।
(xviii) আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয়েছিল –
(a) 1815 খ্রীষ্টাব্দে
(b) 1816 খ্রীষ্টাব্দে
(c) 1817 খ্রীষ্টাব্দে
(d) 1818 খ্রিস্টাব্দে
উত্তর:- (a) 1815 খ্রি।
(xix) রায়তওয়ারি বন্দোবস্ত প্রবর্তিত হয়েছিল –
(a) পাঞ্জাবে
(b) দক্ষিণ ভারতে
(c) বিহারে
(d) বাংলা
উত্তর:- (b) দক্ষিণ ভারতে।
(xx) স্তম্ভ-১ এর সাথে স্তম্ভ-২ মেলাও
স্তম্ভ – ১ স্তম্ভ – ২
(i) ফারুকশিয়ারের ফরমান (A) 1773
(ii) পিটের ভারত শাসন আইন (B) 1717
(iii) রেগুলেটিং আইন (C) 1765
(iv) কোম্পানির দেওয়ানি লাভ (D) 1784
বিকল্প:
(a) (i) – A, (ii) – B, (iii) – C, (iv) – D
(b) (i) – D, (ii) – B, (iii) – C, (iv) – A
(c) (i) – B, (ii) – D, (iii) – A, (iv) – C
(d) (i) – B, (ii) – A, (iii) – C, (iv) – D.
উত্তর:- (c) (i) – B, (ii) – D, (iii) – A, (iv) – C
(xxi) ‘নতুন বিশ্ব’ কথাটি প্রথম ব্যবহার করেন
(a) কলম্বাস
(b) আমেরিগো ভেসপুচি
(c) ক্যাপ্টেন বুক
(d) গেলাম
উত্তর:- (b) আমেরিগো ভেসপুচি।
(xxii) কৃষ্ণাঙ্গরা শ্বেতাঙ্গ মানুষের বোঝা – এই ধারণাটি প্রচার করেন –
(a) রুডইয়ার্ড কিপলিং
(b) চার্লস ডারউইন
(c) মেকলে
(d) জুলি ফেরি
উত্তর:- (a) রুডইয়ার্ড কিপলিং।
(xxiii) লুভর মিউজিয়াম অবস্থিত –
(a) ফ্রান্সে
(b) জার্মানিতে
(c) ইংল্যান্ডে
(d) হল্যান্ড
উত্তর:- (a) ফ্রান্সে।
(xxiv) রাজতরঙ্গিনীর রচয়িতা ছিলেন –
(a) বিলহন
(b) কলহন
(c) বাণভট্ট
(d) কালিদাস
উত্তর:- (b) কলহন।
i. “সব ইতিহাসই সমকালীন ইতিহাস’ – এটি কার উক্তি?
(a) ক্রোচের
(b) র্যাঙ্কের
(c) র্যালের
(d) ই. এইচ. কার-এর
উত্তর:- (a) ক্রোচের।
ii. ‘রাজতরঙ্গিনী’ রচনা করেন –
(a) কৌটিল্য
(b) কলহন
(c) বিলহন
(d) কালিদাস
উত্তর:- (b) কলহন।
iii. পোর্তুগিজরা ‘ব্ল্যাক গোল্ড’ বলত –
(a) কয়লাকে
(b) গোলমরিচকে
(c) লবঙ্গকে
(d) দারুচিনিকে
উত্তর:- (b) গোলমরিচকে।
iv. ভারতে এশিয়াটিক সোসাটির প্রতিষ্ঠা হয়__________খ্রিস্টাব্দে।
(a) 1784
(b) 1774
(c) 1798
(d) 1874
উত্তর:- (a) 1784
v. ভারতের কোন রাজ্যে প্রথম ইংরেজরা রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠা করে ?
(a) বোম্বে
(b) গুজরাট
(c) মাদ্রাজ
(d) বাংলা
উত্তর:- (d) বাংলা।
vi. স্তম্ভ-১ এর সঙ্গে স্তম্ভ-২ মেলাও
স্তম্ভ-১ স্তম্ভ-২
(i) ফারুকশিয়রের ফরমান (A) 1773
(ii) পিটের ভারত শাসন আইন (B) 1717
(iii) রেগুলেটিং আইন (C) 1765
(iv) কোম্পানির দেওয়ানি লাভ (D) 1784
বিকল্প
(a) (i) – B, (ii) – D, (iii) – A, (iv) – C
(b) (i) – C, (ii) – B, (iii) – D, (iv) -A
(c) (i) – D, (ii) – C, (iii) – A, (iv) – B
(d) (i) – A, (ii) – B, (ii) – C, (iv) – D
উত্তর:- (a) (i) – B, (ii) – D, (iii) – A, (iv) – C
vii. নানকিং-এর চুক্তি স্বাক্ষরিত হয়েছিল –
(a) 1839 খ্রিস্টাব্দে
(b) 1842 খ্রিস্টাব্দে
(c) 1843 খ্রিস্টাব্দে
(d) 1845 খ্রিস্টাব্দে
উত্তর:- (b) 1842 খ্রিস্টাব্দে।
viii. ‘বর্তমান ভারত’ রচনা করেন –
(a) বিবেকানন্দ
(b) বিদ্যাসাগর
(c) রামমোহন
(d) রবীন্দ্রনাথ
উত্তর:- (a) বিবেকানন্দ।
ix. শুদ্ধি আন্দোলনের প্রবর্তক ছিলেন –
(a) দয়ানন্দ সরস্বতী
(b) লালা হংসরাজ
(c) কেশবচন্দ্র সেন
(d) বাল গঙ্গাধর তিলক
উত্তর:- (a) দয়ানন্দ সরস্বতী।
x. রামমোহন রায়কে কে ‘রাজা’ উপাধি দিয়েছিলেন?
(a) লর্ড মিন্টো
(b) সম্রাট বাহাদুর শাহ
(c) মুঘল সম্রাট দ্বিতীয় আকবর
(d) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর:- (c) মুঘল সম্রাট দ্বিতীয় আকবর।
xi. ‘Poverty and un-British rule in India’ রচনা করেন –
(a) অরবিন্দ
(b) গান্ধিজি
(c) দাদাভাই নৌরজি
(d) সুরেন্দ্রনাথ
উত্তর:- (c) দাদাভাই নৌরজি।
xii. মুসলিম লিগের কোন্ অধিবেশনে পাকিস্তান দাবি করা হয়?
(a) লাহোর
(b) লক্ষ্ণৌ
(c) মাদ্রাজ
(d) পাঞ্জাব
উত্তর:- (a) লাহোর।
xiii. 1943-এর বাংলার দুর্ভিক্ষের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন?
(a) ওয়াভেল
(b) রিপন
(c) আরউইন
(d) ক্লাইভ
উত্তর:- (a) ওয়াভেল।
xiv. স্তম্ভ-১-এর সঙ্গে স্তম্ভ-২ মেলাও
স্তম্ভ-১ স্তম্ভ-২
(i) RIN বিদ্রোহ (A) 1943
(ii) ক্রিপস মিশন (B) 1946
(iii) লিনলিখগো প্রস্তাব (C) 1942
(iv) আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা (D) 1940
বিকল্প:
(a) (i) – B, (ii) – D, (iii) – C, (iv) – A
(b) (i) – D, (ii) – C, (iii) – A, (iv) – B
(c) (i) – B, (ii) – C, (iii) – D, (iv) – A
(d) এগুলির কোনোটিই নয়।
উত্তর:- (c) (i) – B, (ii) – C, (iii) – D, (iv) – A
xv. স্বাধীন ইন্দোনেশিয়ার জন্ম হয় –
(a) 1949 খ্রিস্টাব্দে
(b) 1948 খ্রিস্টাব্দে
(c) 1947 খ্রিস্টাব্দে
(d) 1849 খ্রিস্টাব্দে
উত্তর:- (a) 1949 খ্রিস্টাব্দে।
xvi. ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় ছিলেন –
(a) মাউন্টব্যাটেন
(b) এটলি
(c) ক্যানিং
(d) ওয়ারেন হেস্টিংস
উত্তর:- (a) মাউন্টব্যাটেন।
xvii. পটসডাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল –
(a) 1943 খ্রিস্টাব্দে
(b) 1944 খ্রিস্টাব্দে
(c) 1945 খ্রিস্টাব্দে
(d) 1946 খ্রিস্টাব্দে
উত্তর:- (c) 1945 খ্রিস্টাব্দে।
xviii. 1949 খ্রিস্টাব্দে সোভিয়েত বিরোধী যে সামরিক চুক্তি হয়েছিল তা হল –
(a) ন্যাটো
(b) ব্রাসেলস
(c) সিয়েটো
(d) ওয়ারশ
উত্তর:- (a) ন্যাটো।
xix. 27 দফা দাবি পেশ করা হয়েছিল কোন সম্মেলনে?
(a) বান্দুং
(b) বেলগ্রেড
(c) তেহেরান
(d) নতুন দিল্লি
উত্তর:- (a) বান্দুং।
xx. জিওনিস্ট-দের সংগঠনের সভাপতি ছিলেন –
(a) নাসের
(b) বেন গুরিয়ান
(c) ওয়াইজম্যান
(d) আরাফত
উত্তর:- (c) ওয়াইজম্যান।
xxi. পি. সি. মহলানবীশ ভারতে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া প্রস্তুত করেন?
(a) প্রথম
(b) দ্বিতীয়
(c) তৃতীয়
(d) চতুর্থ
উত্তর:- (b) দ্বিতীয়।
xxii. বাংলাদেশ স্বাধীনতা লাভ করে — খ্রিস্টাব্দে।
(a) 1972
(b) 1971
(c) 1947
(d) 1975
উত্তর:- (b) 1971
xxiii. পেরেস্ত্রৈকার প্রবর্তক ছিলেন –
(a) ক্রুশ্চেভ
(b) লেনিন
(c) স্তালিন
(d) গর্বাচেভ
উত্তর:- (d) গর্বাচেভ।
xxiv. ভারতের প্রথম পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন –
(a) ভাটনাগর
(b) মেঘনাদ সাহা
(c) রাজা রমন্না
(d) হোমি ভাবা
উত্তর:- (d) হোমি ভাবা।