1. সঠিক উত্তরটি নির্বাচন করো (বহু বিকল্পভিত্তিক প্রশ্নাবলী)
i) ভারতে কটি পুরাণ আছে ?
a) 15 টি
b) 16 টি
c) 18 টি
d) 22 টি
উত্তর:- c) 18 টি
ii) ‘প্রাক-ইতিহাস’ শব্দটির অর্থ কী ?
a) ‘প্রায় ইতিহাস’ ও ‘ইতিহাস’-এর মধ্যবর্তী সময়কাল
b) যে সময় মানুষ লিখন পদ্ধতি জানত না
c) যে সময় লিখিত বিবরণী ইতিহাস রচনার প্রধান উৎস ছিল না
d) যে সময় মানুষ লিখন পদ্ধতি জানত
উত্তর:- b) যে সময় মানুষ লিখন পদ্ধতি জানত না।
iii) আর্নল্ড টয়েনবি লিখিত বিখ্যাত গ্রন্থের নাম হল –
a) দি অরিজিন অব স্পেসিস
(b) দাস ক্যাপিটাল
c) দি প্রিন্স
d) স্টাডি অব হিস্ট্রি
উত্তর:- d) স্টাডি অব হিস্ট্রি।
iv) পুরাতন প্রস্তর যুগে আদিম মানুষের ব্যবহৃত সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র হল –
a) পাথরের টুকরো
b) হাত কুঠার
c) ধারালো অস্ত্র
d) কাটারি বা ছোরা
উত্তর:- b) হাত কুঠার।
v) মিশরের সব থেকে বড় পিরামিড হল –
a) খুফুর
b) নেফরার
c) মেনকুরার
d) রামসেস-এর
উত্তর:- a) খুফুর
vi) মেসোপটামিয়ার মন্দিরগুলিকে বলা হত –
a) জিগুরাট
b) পিরামিড
c) স্টোনহেজ
d) মঠ
উত্তর:- a) জিগুরাট।
vii) মহাজনপদগুলির উত্থান হয় –
a) খ্রী: পূ: ষষ্ঠ শতকে
b) খ্রী: পূ: ষষ্ঠদশ শতকে
c) খ্রী: পূ: চতুর্থ শতকে
d) খ্রী: পূ: পঞ্চম শতকে
উত্তর:- a) খ্রী: পূ: ষষ্ঠ শতকে।
viii) প্লেটোর মতে একটি আদর্শ পলিসের জনসংখ্যা হয়া উচিত –
a) 10000
b) 20000
c) 4000
d) 5000
উত্তর:- d) 5000
ix) ‘দি ম্যাগনিফিসেন্ট’ নামে কোন অটোমান সুলতান পরিচিত ?
a) সুলতান ওসমান
(b) সুলতান সালাদিন
c) সুলতান সুলেমান
d) সুলতান দ্বিতীয় মহম্মদ
উত্তর:- c) সুলতান সুলেমান।
x) ফাতাওয়া ই-জাহান্দারির লেখক ছিলেন –
a) বদায়ুনী
b) জিয়াউদ্দীন বরনী
c) আবুল ফজল
d) ইবন বতুতা
উত্তর:- b) জিয়াউদ্দীন বরনী
xi) ইংরাজী mandarin শব্দটি এসেছে –
a) পর্তুগীজ শব্দ থেকে
b) লাতিন শব্দ থেকে
c) ফরাসী শব্দ থেকে
d) ডাচ শব্দ থেকে
উত্তর:- a) পর্তুগীজ শব্দ থেকে।
xii) রাষ্ট্রের স্বার্থে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি প্রবর্তন করেন –
a) রুশো
b) মন্টেস্কু
c) ভলতেয়ার
d) ডিকেন্স
উত্তর:- b) মন্টেস্কু।
xiii) হরপ্পা সভ্যতার যুগের সামুদ্রিক বন্দরটি আবিষ্কৃত হয় –
a) হরপ্পায়
b) মহেঞ্জদারোয়
c) লোথালে
d) আলমগীরপুরে
উত্তর:- c) লোথালে।
xiv) ম্যানরের দরিদ্র কৃষকরা নামে পরিচিত ছিল –
a) ডিমিন
b) ভিলেন
c) বেইলিফ
d) স্টুয়ার্ড
উত্তর:- b) ভিলেন।
xv) কোন ল্যাতিন শব্দ থেকে ইংরেজি ‘ফিউডালিজম’ শব্দটির উৎপত্তি হয়েছে ?
a) ফিউডাল
b) ফেডালিতে
c) ফিউডানিস
d) ফিউডালাৎ
উত্তর:- c) ফিউডানিস।
xvi) গ্রীক দূত মেগাস্থিনিস মৌর্য যুগে ভারতীয় সমাজে কটি জাতির উল্লেখ করেছেন ?
a) 4 টি
b) 5 টি
c) 6 টি
d) 7 টি
উত্তর:- d) 7 টি।
xvii) প্রাচীন মিশরীয় রানি নেফারতিতি ছিলেন –
a) ফ্যারাও খুফুর স্ত্রী
b) ফ্যারাও আখেনটনের স্ত্রী
c) ফ্যারাও তুতেন খামেনের স্ত্রী
d) ফ্যারাও রামসিসের স্ত্রী
উত্তর:- b) ফ্যারাও আখেনটনের স্ত্রী।
xviii) স্পার্টার ক্রীতদাসদের বলা হত
a) হেলট
b) পেনেসটাই
(c) মেটিক
d) পেরিওকাই
উত্তর:- a) হেলট।
xix) ‘দীন-ই-ইলাহি’ প্রবর্তিত হয় –
a) 1582 খ্রি:
b) 1578 চ:
c) 1580 fs:
d) 1579 খ্রি:
উত্তর:- a) 1582 খ্রি:।
xx) প্রথম ক্রুসেড বা ধর্মযুদ্ধ শুরু হয়েছিল –
a) 1095 খ্রি:
b) 1096 খ্রি:
c) 1203 খ্রি:
d) 1292 খ্রি:
উত্তর:- a) 1095 খ্রি:
xxi) _________শহরকে কেন্দ্র করে হজরত মহম্মদের ইসলামিক গোষ্ঠী প্রতিষ্ঠিত হয়?
a) মক্কা
b) মদিনা
c) কুফা
d) বাগদাদ
উত্তর:- b) মদিনা।
xxii) কোন দেশে প্রথম মুদ্রণ যন্ত্র আবিষ্কার হয় ?
a) ইংল্যান্ড
b) জার্মানি
c) ভারত
d) চিন
উত্তর:- b) জার্মানি।
xxiii) ক্রিস্টোফার কলম্বাস কোথাকার নাবিক ছিলেন ?
a) স্পেন
b) ইংল্যান্ড
c) পর্তুগাল
d) ফ্রান্স
উত্তর:- a) স্পেন।
xxiv) ‘Principia’ গ্রন্থটি রচনা করেছিলেন –
a) টাইকো ব্রাহে
b) নিউটন
c) কোপারনিকাস
d) জিওরদানো ব্রুনো
উত্তর:- b) নিউটন।