Skip to content

অতিসংক্ষিপ্ত প্রশ্ন :
১. ‘দ্য অ্যানালস’ নামক পত্রিকা কবে প্রকাশিত হয়?
উত্তর:- ‘দ্য অ্যানালস’ নামক পত্রিকাটি প্রকাশিত হয় ১৯২৯ খ্রিস্টাব্দে।
২. দুজন নিম্নবর্গীয় (সাবল্টার্ন) ঐতিহাসিকের নাম লেখো।
উত্তর:- রণজিৎ গুহ, গৌতম ভদ্র দুজন নিম্নবর্গীয় ঐতিহাসিক।
৩. কবে ‘ব্রিটিশ সোসাইটি অব স্পোর্টস হিস্ট্রি’ প্রতিষ্ঠিত হয়?
উত্তর:- ‘ব্রিটিশ সোসাইটি অব স্পোর্টস হিস্ট্রি’ প্রতিষ্ঠিত হয় ১৯৮২ খ্রিস্টাব্দে।
৪. কবে কলকাতায় ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয়?
উত্তর:- ১৭৯২ খ্রিস্টাব্দে কলকাতায় ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয়।
৫. পরাধীন ভারতের জাতীয় ফুটবল ক্লাবের নাম কী?
উত্তর:- পরাধীন ভারতের জাতীয় ফুটবল ক্লাবের নাম মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব।
৬. ‘কথাকলি’ ভারতের কোন্ রাজ্যের নৃত্যশৈলী?
উত্তর:- ‘কথাকলি’ ভারতের কেরল রাজ্যের নৃত্যশৈলী।
৭. কবে, কোন্ বিদেশি নাট্যকার ভারতে নাট্যচর্চা শুরু করেন?
উত্তর:- ১৭৯৫ সালে রুশ নাট্যকার গেরাসিম লেবেডফ ভারতে নাট্যচর্চা শুরু করেন।
৮. কারা প্রথম বায়োস্কোপের বাণিজ্যিক প্রদর্শন করেন?
উত্তর:- প্যারিসের লুমিয়ের ভ্রাতৃদ্বয় প্রথম বায়োস্কোপের বাণিজ্যিক প্রদর্শন করেন।
৯. ‘আলম আরা’ ছবিটি কবে তৈরি হয়?
উত্তর:- ‘আলম আরা’ ছবিটি তৈরি হয় ১৯৩১ খ্রিস্টাব্দে।
১০. পথের পাঁচালী ছবিটির পরিচালক কে?
উত্তর:- পথের পাঁচালী ছবিটির পরিচালক হলেন সত্যজিৎ রায়।
১১. ‘বাংলা চলচ্চিত্রের জনক’ কাকে বলা হয়?
উত্তর:- ‘বাংলা চলচ্চিত্রের জনক’ বলা হয় হীরালাল সেনকে।
১২. পারসি রীতির অনুসরণে বাংলায় ব্রাহ্মসমাজের নারীরা যে শাড়ি পরত তার নাম কী?
উত্তর:- পারসি রীতির অনুসরণে বাংলায় ব্রাহ্মসমাজের নারীরা যে শাড়ি পরত তার নাম ব্রাহ্মিকা শাড়ি।
১৩. ‘বাঙালির বেশবাস’ গ্রন্থটির লেখক কে?
উত্তর:- ‘বাঙালির বেশবাস’ গ্রন্থটির লেখক হলেন মলয় রায়।
১৪. সুয়েজ খাল কবে খনন করা শুরু হয়?
উত্তর:- ১৮৫৯ খ্রিস্টাব্দে সুয়েজ খাল খনন করা শুরু হয়।
১৫. ব্রিটিশ মিউজিয়াম কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর:- ১৭৫৩ খ্রিস্টাব্দে ব্রিটিশ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়।
১৬. ভারতীয় জাদুঘর কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর:- ১৮১৪ খ্রিস্টাব্দে ভারতীয় জাদুঘর প্রতিষ্ঠিত হয়।
১৭. পশ্চিমবঙ্গ সংস্কৃতি গ্রন্থের লেখক কে?
উত্তর:- বিনয় ঘোষ এই গ্রন্থের লেখক।
১৮. ভারতের প্রথম আঞ্চলিক ইতিহাস কোনটি?
উত্তর:- কলহনের ‘রাজতরঙ্গিণী’ ভারতের প্রথম আঞ্চলিক ইতিহাস।
১৯. ‘মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া’ গ্রন্থটি কে লিখেছিলেন?
উত্তর:- মিলিটারি হিস্ট্রি অফ ইন্ডিয়া’ গ্রন্থটি লিখেছিলেন যদুনাথ সরকার।
২০. মেধা পাটেকর কে ছিলেন?
উত্তর:- নর্মদা বাঁচাও নামক পরিবেশ আন্দোলনের নেত্রী।
২১. ভারতের প্রথম মহিলা চিকিৎসকের নাম কী?
উত্তর:- ভারতের প্রথম মহিলা চিকিৎসকের নাম কাদম্বিনী গঙ্গোপাধ্যায়।
২২. সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়?
উত্তর:- সরকারি নথিপত্র মহাফেজখানা বা লেখ্যাগারে (আর্কাইভস্) সংরক্ষণ করা হয়।
২৩. ভারতের জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত?
উত্তর:- ভারতের জাতীয় মহাফেজখানা দিল্লিতে অবস্থিত।
২৪. ‘সত্তর বৎসর’ নামে আত্মজীবনীটি কার লেখা?
উত্তর:- ‘সত্তর বৎসর’ নামক আত্মজীবনীটি বিপিনচন্দ্র পালের লেখা।
২৫. ‘জীবনস্মৃতি’ কার আত্মজীবনী?
উত্তর:- ‘জীবনস্মৃতি’ নামক আত্মজীবনী রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা।
২৬. রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিকথামূলক গ্রন্থের নাম কী?
উত্তর:- রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিকথামূলক গ্রন্থের নাম ‘জীবন স্মৃতি’।
২৭. সরলাদেবী চৌধুরানির আত্মজীবনী গ্রন্থের নাম কী?
উত্তর:- সরলাদেবী চৌধুরানির আত্মজীবনীর নাম ‘জীবনের ঝরাপাতা’।
২৮. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম পত্রিকার নাম কী?
উত্তর:- বাংলা ভাষায় প্রকাশিত প্রথম পত্রিকার নাম ‘দিগদর্শন’।
২৯. ‘দিগ্‌দর্শন’-এর সম্পাদক কে ছিলেন?
উত্তর:- ‘দিগ্দর্শন’-এর সম্পাদক ছিলেন জে. মার্শম্যান।
৩০. ‘বঙ্গদর্শন’ পত্রিকা প্রথম কবে প্রকাশিত হয়?
উত্তর:- ‘বঙ্গদর্শন’ প্রকাশিত হয় ১২ এপ্রিল, ১৮৭২ খ্রিস্টাব্দে।
৩১. ‘বঙ্গদর্শন’ সাময়িকপত্র কে প্রবর্তন করেন ?
উত্তর:- বঙ্কিমচন্দ্র সাময়িকপত্র প্রবর্তন করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।
৩২. ‘সোমপ্রকাশ’ পত্রিকা কবে প্রকাশিত হয়?
উত্তর:- ‘সোমপ্রকাশ’ প্রকাশিত হয় ১৮৫৮ খ্রিস্টাব্দে।
৩৩. ‘সোমপ্রকাশ’ পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?
উত্তর:- ‘সোমপ্রকাশ’ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন কলেজের অধ্যাপক দ্বারকানাথ বিদ্যাভূষণ।

Leave a Reply